২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে কারিকুলামের নকশা চূড়ান্ত করা হবে। এরপর নতুন কারিকুলামে শিক্ষকদের প্রশিক্ষণ শেষ করা হবে।

রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন প্রাথমিক শিক্ষার মান নির্ধারণ হবে শিক্ষার্থীদের কতটা শেখানো যাচ্ছে তার ওপর। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শেখার ভিত্তিতেই সব কর্মকর্তার কাজের মূল্যায়ন হবে।

তিনি আরও বলেন, ভাষা, গণিত, সিটি এডুকেশন, স্পোর্টস ও কালচার—এই পাঁচ ভিত্তির ওপর নতুন কারিকুলাম তৈরি করা হচ্ছে। এই কারিকুলাম শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে প্রতিটি কাঠামো গড়ে উঠবে শিক্ষার্থীদের কতটা শেখানো গেল, তার ওপর ভিত্তি করে।