বেইজিংয়ে চলমান বৈঠক শেষ না হতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্প জানান, বৃহস্পতিবার (১৪ মে) দুই নেতার আলোচনার সময় শি জিনপিং ইরানের কাছে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেলিভিশনে সাক্ষাৎকারটি সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। এতে আরও কী তথ্য উঠে আসে, সেদিকেও নজর রাখছে আন্তর্জাতিক গণমাধ্যম।