স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটারপ্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।
মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯ এর বিধি ২৭ মোতাবেক স্পিডবোটে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটারপ্রতি এবং নৌরুট ভিত্তিক জনপ্রতি যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করা হলো।

শান্ত নৌপথে ভাড়া
• প্রথম ১০ কিলোমিটার: প্রতি কিলোমিটার ১৫ টাকা
• পরের ১০ কিলোমিটার: প্রতি কিলোমিটার ১০ টাকা ৮০ পয়সা
• অবশিষ্ট দূরত্ব: প্রতি কিলোমিটার ৮ টাকা ৬৪ পয়সা
অশান্ত নৌপথে ভাড়া
• প্রথম ১০ কিলোমিটার: প্রতি কিলোমিটার ১৭ টাকা
• অবশিষ্ট দূরত্ব: প্রতি কিলোমিটার ১৫ টাকা
নতুন এ ভাড়া অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।