বিএনপি ও অঙ্গ সংগঠনের ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে অপহরণের পর গুম করে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে বিএনপি।

সোমবার (১১ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এই অভিযোগ দেন।

২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ নেতাকর্মীদের গুম ও হত্যার ঘটনায় এই অভিযোগ করা হয়।

এর আগে ২০২৫ সালের ৯ জানুয়ারি একই অভিযোগ দাখিল করেছিল দলটি। তবে তদন্তে অগ্রগতি না থাকায় পুনরায় অভিযোগ দাখিল করা হয়েছে।

এসব ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে।