আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টির সর্বোচ্চ এই আসর। দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।
ঘোষিত দলে রয়েছেন: নাহিদা আক্তার, দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফরিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।
অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া স্কোয়াডে স্পিন ও অলরাউন্ডারদের প্রাধান্য দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বমঞ্চে ভালো করার লক্ষ্য নিয়েই ইংল্যান্ড যাচ্ছে টাইগ্রেসরা।