তামিলাগা ভেট্টি কাজাগাম প্রধান থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। এ সময় সমর্থকদের উল্লাস ও স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

শপথ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং টিভিকে-র জোটসঙ্গীরা উপস্থিত ছিলেন।