বিয়ের অনুষ্ঠানের জন্য নিজের পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি সংক্ষিপ্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এ ঘটনা ঘটে।

ওইদিন কেআইবি মিলনায়তনে বিএনপির দিনব্যাপী কর্মসূচি চলছিল। একই ভেন্যুতে সন্ধ্যায় একটি বিয়ের আয়োজনও ছিল। বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রী দলীয় অনুষ্ঠান নির্ধারিত সময়ের আগেই শেষ করার নির্দেশ দেন। নবদম্পতির বিশেষ দিনটি যাতে বিঘ্নিত না হয়, সেজন্য তিনি দ্রুত কর্মসূচি গুটিয়ে নেন।

রাজনৈতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী নবদম্পতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বর-কনেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। ব্যস্ততার মধ্যেও প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে উপস্থিত অতিথিরা খুশি হন।

অনুষ্ঠানস্থলে থাকা অনেকে জানান, গুরুত্বপূর্ণ কাজের চাপের মধ্যেও সাধারণ মানুষের ব্যক্তিগত আয়োজনের প্রতি প্রধানমন্ত্রীর এই সম্মান দায়িত্বশীল নেতৃত্বের উদাহরণ। বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরাও প্রধানমন্ত্রীর মানবিক আচরণের প্রশংসা করেছেন।