খেলার মাঠ থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে ওঠে— এই বার্তা দিয়ে টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে শুক্রবার বিকালে নতুন কুঁড়ি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলাই ক্রীড়াবিদদের প্রতিষ্ঠিত হওয়ার পথ। বর্তমান প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও আত্মবিশ্বাস গড়ে তোলে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, ক্রীড়া সংগঠক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল সদর দল। ছেলেদের বিভাগে শিরোপা জিতেছে টাঙ্গাইল পৌরসভা দল।