ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন ৭ দিনের ছুটি। তবে শিক্ষার্থীদের ছুটি আরও লম্বা।
বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে শিক্ষাপঞ্জি অনুযায়ী। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সূচিতে কোনো পরিবর্তন আসেনি।
প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু ২৪ মে, চলবে ৪ জুন পর্যন্ত। সাপ্তাহিক বন্ধসহ মোট ছুটি ১৬ দিন। কলেজেও ঈদের মূল ১২ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ দিন বন্ধ থাকবে।
মাদ্রাসায় ছুটি শুরু ২৪ মে, শেষ হবে ১১ জুন। আগের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা পাচ্ছে টানা ২১ দিন।
এদিকে ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে হবে।