দুই দিনের সফরে আজ ভোরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণমন্ত্রী মহসিন রেজা নাকভি। নির্বাচনের পর দেশটির কোনো মন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।

শুক্রবার (৮মে) ভোর ৪টা ৪০ মিনিটে বিজি-৩৪২ ফ্লাইটে স্ত্রীসহ ঢাকায় নামেন তিনি। সফর শেষে ৯ মে রাত ৮টা ১০ মিনিটে দেশে ফিরবেন। সফরকে ঘিরে নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিতে অনুরোধ জানিয়েছে ঢাকার পাকিস্তান হাইকমিশন।

এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মহসিন নাকভি। বৈঠকে মাদক চোরাচালান রোধ ও সন্ত্রাস দমনে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া আন্তর্দেশীয় অপরাধ, গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার নিরাপত্তা ও ক্রিকেটে সহযোগিতা নিয়েও আলোচনা হবে।

অতিথি দম্পতিকে স্বাগত জানাতে দেশীয় তাঁতের শাড়ি-পাঞ্জাবি উপহার হিসেবে রাখা হয়েছে। দুই দেশের সম্পর্কে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে এই সফরকে।