আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার সপ্তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

একই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালার লক্ষ্য দেশজুড়ে স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা নিশ্চিত করা। নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ব্যবহারবান্ধব টয়লেট, সব উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট এবং টয়লেটের বর্জ্য যেন নদী-খালে না পড়ে সে জন্য সেফটি ট্যাংক বাধ্যতামূলক করা হয়েছে।

শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষা, স্থানীয় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।