হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন হজ নিশ্চিত করতে শুধু সরকারি চ্যানেলে পারমিট নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের বরাতে ধর্ম মন্ত্রণালয় জানায়, হজ ভিসা ছাড়া হজ পালন করা যাবে না। সৌদিতে নামার পর থেকে আনুষ্ঠানিকতা পর্যন্ত সব সেবা পেতে দাপ্তরিক অনুমতিপত্র বাধ্যতামূলক। এতে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত হবে।
অননুমোদিত মাধ্যম বা মিথ্যা প্রলোভনে পারমিট-ভিসা নিলে ধর্মীয় কাজে বাধা ও আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।
প্রাতিষ্ঠানিক চ্যানেলে পারমিট নিলেই মসৃণ হজ ও সুশৃঙ্খল সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।