জুলাই গণ-অভ্যুত্থানে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়ে বোমা ফাটালেন বিএনপি নেতা রাশেদ খান।
সম্প্রতি এক টক শোতে রাশেদ খান বলেন, আসিফ মাহমুদের বইয়েই হাসনাতের নেতিবাচক ভূমিকার কথা আছে। তিনি দাবি করেন, ১৯ জুলাই হাসনাত-সারজিস সেনাবাহিনীর গাড়িতে করে বঙ্গভবনে যাচ্ছিলেন। তখন তাদের হুঁশিয়ারি দেওয়া হয়, নেমে না এলে ‘জাতীয় বেইমান’ আখ্যা দেওয়া হবে।
রাশেদ খানের অভিযোগ, হাসনাত-সারজিস কোটা সংস্কার চাইলেও গণ-অভ্যুত্থান চাননি। বরং আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকুক সেটাই চেয়েছেন। প্রমাণ হিসেবে তিনি বলেন, তারা মন্ত্রীদের সঙ্গে সংলাপ করেও এসেছেন।
তবে পরবর্তীতে সেই হাসনাতই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছেন। রাশেদ খানের মতে, জুলাইয়ের দুর্বলতা ঢাকতেই হাসনাতের এই অবস্থান বদল।
তিনি আরও জানান, এনসিপির ভেতরেও এ দুজনকে নিয়ে নানা গুঞ্জন ছিল, যদিও রাজনীতির স্বার্থে এখন তা চাপা পড়েছে।