বাংলাদেশ ও চীনের কৌশলগত বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। বেইজিংয়ে বৈঠকে বসে দুই দেশ আবারও হাত মেলানোর অঙ্গীকার করলো।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান। সেখানেই সমন্বিত কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার কথা বলেন দুই পক্ষ।

বৈঠকে মূল ফোকাস ছিল বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো আর যোগাযোগ। দুই দেশই চাইছে এই খাতগুলোতে সহযোগিতা কয়েকগুণ বাড়াতে। উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণেও একমত হয়েছে ঢাকা-বেইজিং।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

মোট কথা, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন ইনিংস শুরু। বাণিজ্য থেকে অবকাঠামো—সবখানেই এখন একসাথে চলার প্ল্যান।