সার্ভার ও স্টোরেজ রক্ষণাবেক্ষণের কারণে বৃহস্পতিবার, ৭ মে টানা ৫ ঘণ্টা ফুয়েল পাসের রেজিস্ট্রেশন সেবা বন্ধ থাকবে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত সময়ে সার্ভার ও স্টোরেজ সিস্টেমের মেইনটেনেন্স চলবে। এ সময় অনলাইনে ফুয়েল পাসের নতুন রেজিস্ট্রেশন করা যাবে না।

কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাজ নির্ধারিত সময়ের আগে বা পরে সেরে নেওয়ার অনুরোধ করেছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিআরটিএ।