যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা।

আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিক চিঠিতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে।

চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে অনুষ্ঠানে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণের অনুরোধ করা হয়েছে।

এদিকে আজ, ৬ মে ২০২৬ দুপুর ২টায় টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৭ মে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হবে। দুবাই হয়ে মরদেহটি ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।