সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করে এসব প্রতিবেদন হস্তান্তর করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম।

প্রতিবেদনগুলোতে সরকারি খাতের বিভিন্ন সংস্থার আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং কাজের দক্ষতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, সরকারি দপ্তরের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বাড়াতে এসব অডিট রিপোর্ট ও সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী জনগণকে সেবা দিতে সরকারি অর্থ ব্যয় এবং বিভিন্ন প্রকল্পের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না, সে বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিটের ওপর বিশেষ গুরুত্ব দেন।