বরিশাল জেলার হিজলা উপজেলায় সদর টেকের বাসস্ট্যান্ড হতে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকাল ৯ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, হিজলা উপজেলা (জামায়েতে ইসলামী) এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত বর্ণাঢ্য র‍্যালী ও শ্রমিক সমাবেশের সভাপতিত্বে করেন মোঃ খলিলুর রহমান, সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ, অর্থ বিষয়ক সম্পাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, বরিশাল জেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা হিজলা উপজেলা জামায়াত ইসলামের নায়েবে আমির মাওলানা মোঃ হারুনুর রশিদ, সহ সংগঠনের নেতৃবৃন্দ ।

সদর টেকের বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালীটি সদর টেকের বাজার ঘুরে উপজেলা পরিষদ হয়ে পুনরায় টেকের বাসস্ট্যান্ড এসে ভ্যানগাড়ি যোগে  টেকের বাসস্ট্যান্ড হতে খুন্না বাজার হয়ে ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে গিয়ে সমাপ্ত করেন।

উক্ত বর্ণাঢ্য র‍্যালীতে অনুমান ২৫০-২৮০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য র‍্যালীটি বেলা ১১:৪০ ঘটিকার সময় শান্তিপূর্ণভাবে শেষ হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। উক্ত অনুষ্ঠান ঘিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।,