২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার তথ্য-প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তদন্ত এখন শেষ পর্যায়ে।
রোববার (৩ মে) সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এর আগে গত ৫ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ তদন্ত প্রতিবেদন জমার সময় দুই মাস বাড়িয়েছিলেন।
শাপলা চত্বরের ওই ঘটনায় হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ দায়ের করেন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে করা ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২১ জনকে অভিযুক্ত করা হয়।