আসন্ন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রার্থী হতেই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন রেজাউল করিম খন্দকার।
রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তার হাতে তিনি লিখিতভাবে অব্যাহতি চেয়েছেন। পরে সেই কাগজ অ্যাটর্নি জেনারেলের দপ্তর হয়ে সলিসিটর অফিসে গেছে।
সলিসিটর কার্যালয় সূত্র বলছে, আবেদন গ্রহণ করে পরবর্তী পদক্ষেপের জন্য তারা ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন পেলেই তার পদত্যাগ চূড়ান্ত হবে।
সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বারের ভোটকে সামনে রেখেই এই সিদ্ধান্ত। রেজাউল করিম খন্দকার জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী বিধি মানা ও পেশাগত নিরপেক্ষতা ধরে রাখতেই সরকারি পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।