দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১২ জেলায় বজ্রপাতসহ মাঝারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। আজ রাত ৮টা থেকে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে।
শনিবার (২ মে) রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলায় ভারী বর্ষণ হতে পারে।
এসব জেলার কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মেঘের ঘনঘটায় অতিভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। বৃষ্টির সময় অস্থায়ী দমকা হাওয়া ও তীব্র বজ্রপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ দল।