নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
আজ শনিবার (২ মে) দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
চট্টগ্রামে প্রথম ম্যাচে ৬ উইকেটে জেতার পর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। আজ জিতলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। সেই সঙ্গে চলতি সফরে ওয়ানডে সিরিজের পর একই সফরে দুই ফরম্যাটের সিরিজ জয়ের ইতিহাসও গড়বে বাংলাদেশ।
সিরিজ বাঁচাতে মরিয়া কিউইরা। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দিয়ে ফেরানো হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে।
নিউজিল্যান্ড দুটি পরিবর্তন এনেছে। ম্যাথিউ ফিশার ও বেন লিস্টারের জায়গায় খেলছেন জেইডন লেনক্স ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিপন মন্ডল ও শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ: ক্যাটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডন লেনক্স ও বেন সিয়ার্স।