ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দের পাল্টা জাবাব হিসেবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সোমবার (২০ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
তবে ড্রোন হামলায় জাহাজটির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না, বা হয়ে থাকলে কতটুকু ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, রোববার ইরানি পতাকাবাহী পণ্যবাহী একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী।
এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে বলা হয়, জাহাজটি আটক করে যুদ্ধবিরতিকে লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। শিগগিরই এই সশস্ত্র জলদস্যুতার ঘটনার জবাব দেবে তারা।