বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ ঢাকা ও সিলেট অঞ্চলের ৩৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সতর্কবার্তা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৩ এপ্রিল) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেতে জারি করা নির্দেশনা অনুযায়ী গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকা, সিলেট অঞ্চলের উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ হওয়ায় প্রাথমিকভাবে সতর্ক করা হলো।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরবর্তীতে বার্ষিক ক্রীড়া আয়োজনে ব্যর্থ হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।