ভিডিওর শুরুতে দেখা যায়, ঢাকার রাস্তায় নিজের মোবাইল নিয়ে ভিডিও করছিলেন ওই কোরিয়ান নাগরিক। এমন সময় স্থানীয় এক যুবক তাকে ‘চিং চ্যাং’ বলে কটাক্ষ করেন। বর্ণবাদী এমন শব্দ শুনেই রেগে যান ওই ভ্লগার।
এমন মন্তব্য এড়িয়ে না গিয়ে যুবককে ধাওয়া করেন ভ্লগার। কিছুক্ষণ পার হওয়ার পর স্থানীয়রাই যুবককে ধরে ফেলেন এবং ভ্লগারের কাছে ক্ষমা চাইতে বলেন।
ভিডিওর শেষে দেখা যায়, কোরিয়ান ওই ভ্লগার স্থানীয় যুবককে মারধর করেন। এরপর সেখান থেকে চলে যান।
ঢাকার রাস্তায় ঘটা এমন ঘটনা সাড়া ফেলেছে নেটদুনিয়ায়। নেটিজেনরা মন্তব্যের ঘরে জানাতে শুরু করেছেন মিশ্র প্রতিক্রিয়া।
একদল বলছেন, যেই হোক অসম্মানজনক কোনো মন্তব্য মেনে নেয়া ঠিক নয়। অন্যদল স্থানীয় যুবকের পক্ষে বলছেন, ক্ষমা চাওয়ার পরও তাকে মারধর করা মোটেও উচিত হয়নি ওই কোরিয়ান ভ্লগারের।