ইসরাইল যদি পরাজয়ের ঝুঁকিতে পড়লে উগান্ডা সরাসরি যুদ্ধে যোগ দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মুহুজি কাইনেরুগাবা।
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।
এক্সের এক বার্তায় উগান্ডার সেনাপ্রধান বলেন,
আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এই যুদ্ধে ক্লান্ত। কিন্তু ইসরাইলকে ধ্বংস বা পরাজিত করার কোনো কথা উঠলে আমরা যুদ্ধে নামব, এবং তা হবে ইসরাইলের পক্ষে।