বরিশালের হিজলা থানার হরিনাথপুর ইউনিয়নের দক্ষিণ বদরপুরে অনুষ্ঠিত হলো ৪র্থ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। এতে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে।

রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় টিম আবুল কালাম ও টিম শাহেদ। ম্যাচে প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৬২ রানের লক্ষ্য নির্ধারণ করে টিম শাহেদ। জবাবে টিম আবুল কালাম দুর্দান্ত খেলায় ১ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে অংশ নেওয়া অন্যান্য দলগুলো হলো টিম আব্দুল হক, টিম লিখন ও টিম শাওন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে মেডেল ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এর আগে অনুষ্ঠিত হয় চোখ ধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শাহেদ ও লিখনের দলীয় অভিনয় দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নং হরিনাথপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম আকন, ইউনাইটেড মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব মোস্তফা কামাল তোহা, সমাজসেবক আলহাজ্ব আরশাদ, শফিকুল ইসলামসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ঈদের দিন দুপুরে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় বিএনপি নেতা জনাব পলাশ।