চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক বিক্রম দোরাইস্বামী।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক প্রতিবেদনে বলা হয়, ১৯৯২ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বিক্রম কে দোরাইস্বামী বর্তমানে যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার। তাকে গণপ্রজাতন্ত্রী চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।
সূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় , দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া