ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বক্তব্য দেওয়ার সময় এই অভিনন্দন জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। তিনি আশা প্রকাশ করেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না।

স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধীদলীয় নেতা। অনেক তরুণ নেতা আছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের নেতা।

স্পিকারের উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।

স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করেন বলে জানান ডা. শফিকুর রহমান। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে তিনি বক্তব্য শেষ করেন।