বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানি‌য়ে‌ছে বাংলা‌দেশ।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এই নিন্দা জা‌নানোর বিষয়টি উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, ইরানে হামলার পরিপ্রেক্ষিতে দেশ‌টি‌তে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বাংলা‌দেশ গভীরভাবে উদ্বিগ্ন। এ ধর‌নের শত্রুতা অব্যাহত থাকলে তা শুধুমাত্র আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণ বিপন্ন করবে। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতবিরোধ নিরসনে কূটনেতিক আলোচনার আহ্বান জানায় বাংলাদেশ।

বিজ্ঞ‌প্তি‌তে আরও বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়।

বাংলাদেশ আশা করে যে, দ্রুততম সময়ে শান্তি বিরাজ করবে এবং এই অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগ‌গিরই পুনরুদ্ধার হ‌বে।