সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের ভূখণ্ডে হামলার অভিযোগে তেহরানকে অভিযুক্ত করার এক দিন পর রবিবার (১ মার্চ) তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ইরানের বেপরোয়া হামলা, যা সাম্রাজ্য এবং কয়েকটি ভ্রাতৃপ্রতীম দেশকে লক্ষ্য করে চালানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।”
বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশ করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইরানে টানা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। বহু ক্ষয়ক্ষতি হয়েছে তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে। ইরানের পাল্টা হামলায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।