ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের ‘নোংরা অপরাধী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ওপর চলমান হামলার জন্য তাদের ‘বিধ্বংসী আঘাতের’ মুখোমুখি হতে হবে।

রবিবার (১ মার্চ) গালিবাফ একটি টেলিভিশন ভাষণে এই মন্তব্য করেন। শনিবার হামলা শুরু হওয়ার পর থেকে তিনিই এখন পর্যন্ত ক্যামেরার সামনে আসা ইরানের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে উদ্দেশ্য করে গালিবাফ বলেন, “আপনারা আমাদের রেড লাইন অতিক্রম করেছেন এবং আপনাদের অবশ্যই এর মূল্য দিতে হবে। আমরা এমন বিধ্বংসী আঘাত হানব যে আপনারা নিজেরাই আমাদের কাছে ক্ষমা ভিক্ষা করতে বাধ্য হবেন।”