ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬০ জন।

নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল আজ সকালে স্কুলটিতে ‘সরাসরি আক্রমণ’ করেছে।

তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল। উদ্ধার অভিযান এখনো চলমান থাকায় মৃতের সংখ্যা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।