কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে আগামী ২ মার্চ। এদিন সকাল ১১টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তার হাতে পদক তুলে দেওয়া হবে।

শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, এর আগে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা সমালোচনার প্রেক্ষিতে সাময়িকভাবে পুরস্কার প্রদান স্থগিত করা হয়। উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনার জন্য ২৭ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়-এ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন।

সভায় অভিযোগসমূহ পর্যালোচনার পর এবং প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে ২০২৬ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।