পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুলিশ সার্জেন্টের শূন্যপদ থাকায় ১৮০টি পদে দ্রুত নিয়োগ দেয়া হবে। প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে এসব নিয়োগ সম্পন্ন হবে।