ঢাকা-১৩ আসনের নির্বাচনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ১১দলীয় ঐক্যের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭টি ভোট। ফলে ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন ববি হাজ্জাজ।

এদিকে বিজয়ের পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্বাচনী কার্যালয়ে শুভেচ্ছা জানায় আদাবর থানা ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ, সহ সভাপতি কাওছার খান, আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজ আলম জয়, যুগ্ম আহ্বায়ক লিটন, যুগ্ম আহ্বায়ক ইউসুফ, যুগ্ম আহ্বায়ক জাহিদ আহমেদ আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাকির, ১নং সদস্য আহমেদ, সৌরভ আহমেদ সোহরাব, স্বাধীন আহমেদ সুমন, সাব্বির ও ইমন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যের সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।