ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও নরসিংদী-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।
বৃহস্পতিবার সকালে নরসিংদীর পলাশে ভোট দেন তিনি।
এসময় তিনি সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে নরসিংদীর পাঁচটি আসনে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
রিটানিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনাবাহীনির সদস্য ,পুলিশের প্রায় ১৫০০ সদস্য,১৩ প্লাটুন বিজিবি সদস্য,র্যাব,আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এছাড়া জেলা জুড়ে ৪৫ জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোট পরিচালনার দায়িত্বে রয়েছেন। চরাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ড্রোন ক্যামেরার পাশাপাশি সেনাবাহীনির ১টি হেলিকপ্টারের ব্যবহার করা হবে। ৫টি সংসদীয় আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
জেলার ৬৬৩টি কেন্দ্রে ১৯ লাখ ৪৭ হাজার ৯ শত ৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।