3

কুতর্ক বিতর্কে গণমাধ্যম, সম্পাদনা: সামিয়া রহমান, মূল্য:৩৫০ টাকা, পৃষ্ঠ:১৬৮

বইয়ের কথা:

গণমাধ্যমের বিরুদ্ধে এজেণ্ডা বাস্তবায়নের  অভিযোগ বরাবরই ছিল। গণতন্ত্রের ঘেরাটোপে যে গণতান্ত্রিক সমাজে আমরা বাস করি সেখানে জনগণের উপর প্রভাব বিস্তারের জন্যে গণমাধ্যমগুলো আধিপত্য বিস্তার করবে খুব স্বাভাবিক। কিন্তু অভিযোগ উঠেছে ক্ষমতা নিয়ন্ত্রণ, প্রচার ও প্রসারের জন্য গণমাধ্যমগুলো এক ধরনের অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। বিশেষ করে যুদ্ধাপরাধের বিচার শুরু হবার পর থেকে গণমাধ্যম স্বপ্রণোদিতভাবে কুতর্ক তৈরি করছে বলে অভিযোগ উঠছে। গণমাধ্যমেরও কিছু নীতি নৈতিকতা আছে, আছে উদ্দেশ্য। বিতর্ক উঠেছে গণমাধ্যম কি আ্যক্টিভিজম করবে, না কি ওয়াচ ডগ হয়ে সমাজের দর্পন হিসাবে কাজ করে যাবে? সমাজের অস্তিত্ব রক্ষা করবে, না দেশ রাষ্ট্র বিরোধী শক্তিকে ভারসাম্যের নামে তুলে ধরবে? অভিযোগের তীর স্বয়ং এখন গণমাধ্যমের দিকে। সমাজের নীতিনির্ধারক, পেশাজীবি, শিক্ষক, লেখক, সাংবাদিক, আইনজ্ঞ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব , আ্যক্টিভিস্ট, সুশীল সমাজের লেখনী নিয়ে বইটি তাদের জন্য, যারা গণমাধ্যম নিয়ে ভাবেন, আলোচনা সমালোচনায় মত্ত থাকেন, সত্যিকার অর্থে গণমাধ্যমে উৎকর্ষতা ঘটাতে চান এবং সমাজ রাষ্ট্রের সহায়ক শক্তি হিসাবে গণমাধ্যমকে বিকশিত করতে চান।

এই বইয়ে লিখেছেন যারাঃ 
ড. মুহম্মদ জাফর ইকবাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, নঈম নিজাম – সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন, রিয়াজউদ্দিন আহমেদ – সম্পাদক, নিউজ টুডে, ব্যারিস্টার তুরিন আফরোজ – প্রসিকিউটর,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল , মোজাম্মেল বাবু – প্রধান সম্পাদক, একাত্তর টেলিভিশন, নূহ-উল-আলম লেনিন – প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, মুনতাসীর মামুন – অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় , ইমরান এইচ সরকার – মূখপাত্র, গণজাগরন মঞ্চ, আমানুল্লাহ কবীর – জেষ্ঠ্য সম্পাদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু – মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সোহরাব হাসান – সহযোগী সম্পাদক, প্রথম আলো, শাহরিয়ার কবির – ভারপ্রাপ্ত সভাপতি, ঘাতক দালাল নির্মূল কমিটি, মেজর জেনারেল মো. আব্দুর রশীদ (অব.) – স্ট্রাটেজি ও নিরাপত্তা বিশ্লেষক, নির্বাহী পরিচালক -ইন্সটিটিউট অব কনফ্লিক্ট, ল এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (আই ক্লাডস), ড. বদিউল আলম মজুমদার – সম্পাদক, সুজন, পীর হাবিবুর রহমান – প্রধান সম্পাদক, পূর্বপশ্চিম বিডি ডট কম, ব্যারিস্টার তানজিব-উল-আলম, সৈয়দ ইশতিয়াক রেজা – পরিচালক বার্তা, একাত্তর টেলিভিশন, ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, অধ্যাপক আবদুল মান্নান – চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন – প্রাক্তন নির্বাচন কমিশনার ও সামরিক কর্মকর্তা, ড. তারেক শামসুর রেহমান – অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডা. নুজহাত চৌধুরী, জুলফিকার আলি মাণিক- অনুসন্ধানী প্রতিবেদক

 

শ্রাবণ প্রকাশনী
১৩২ আজিজ সুপার মার্কেট (২য় তলা) শাহবাগ, ঢাকা ১০০০।
মোবাইল:০১৭১৫৭৫১১১৭