প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা‌ জানা‌তে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোকবইয়ে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (৫ জানুয়া‌রি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এদিন ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোকবইয়ে তিনি সই করেন।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। পরদিন তার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।