1458737876

ছবিঃ মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদকঃ কারাবন্দি অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসার ব্যবস্থাসহ অবিলম্বে মুক্তির দাবি করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা।
বুধবার নাগরিক ঐক্যের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা চাকসুর জিএস, ডাকসুর দু’বারের ভিপি, মান্না একজন দেশপ্রেমিক সুপরিচিত রাজনীতিবিদ। মিডিয়া ব্যক্তিত্ব, কলাম লেখক, গণতন্ত্র ও মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যা দেশবাসীর অজানা নয়। তাকে আটক করে মানসিক নির্যাতন চালানো হয়। তিনি কারাগারে অসুস্থ, তার সুচিকিৎসার ব্যবস্থা না করায় দেশের সকল নাগরিকরা উদ্বিগ্ন এবং তারা এর প্রতিবাদ করছে। এক বছরের অধিক সময় মান্না কারাগারে বিনা বিচারে বন্দি জীবন অতিবাহিত করছেন। তাকে ডিভিশন দেয়া হয়নি, জামিনও দেয়া হচ্ছে না।
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে মুক্তি দিয়ে সুবিচার পাওয়ার এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন— নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরাম, সাবেক এমপি ও কলাম লেখক গোলাম মওলা রনি, সাবেক এমপি ও চাঁদপুর জেলা চেয়ারম্যান অধ্যাপক ডা. শহীদুল ইসলাম, সাবেক এমপি ও কুষ্টিয়া জেলা চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, সাবেক এমপি আব্দুল মতিন মিয়া হিরু, সাবেক এমপি মোহাম্মদউল্লাহ্‌, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এড. এস.এম আলতাফ হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. দলিলউদ্দিন মণ্ডল, গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ও ম শফিকউল্লাহ্‌, গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহাম্মদ, বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. হারুনুর রশিদ পাঠান, অধ্যক্ষ মজিবুর রহমান হাওলাদার, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, প্রিন্সিপাল এম এ মোনায়েম সরকার, অধ্যক্ষ মাজহারুল হান্নান, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মানবাধিকার সংগঠক ড. বিশ্বনাথ সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট সদরুল হক সুধা, হাসনাত কাইয়ুম, ড. জাকির হোসেন, মাহবুবুল আলম দুলাল, ময়মনসিংহ আইনজীবী সমিতির নজরুল ইসলাম, অ্যাডভোকেট হাবিবুজ্জামান খুররম, দোলন ভৌমিক, জালাল উদ্দিন, মিয়া হোসেন, শাহজালাল, শফিকুল ইসলাম মিন্টু, ব্যারিস্টার মো. ইমাম হোসেন, নেত্রকোনা জেলা মানবাধিকার আইনজীবী পরিষদের সভাপতি নজরুল ইসলাম খান, নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, ঢাকা আইনজীবী সমিতির আব্দুল মালেক তালুকদার, অ্যাডভোকেট সাইফুল আলম, সাহানারা মোতালেব, কবির কোরাইশী তালুকদার, জাফর আহাম্মদ মোস্তফা, এম এ মতিন, যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী আবদুর সহিদ লাল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম বাচ্চু, এমদাদুল হক, মুস্তাফিজুর রহমান মুকুল, শাহরিয়ার বাবু, কাজী আবুল মইন, নুরুল আমিন, এস কে ইসলাম আমিনুল, সৈয়দ রুহুল কুদ্দুস, আজিজুল ইসলাম, মো. আলতাফ হোসেন শেখ, আলমগির কবির, ফরিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. রবিউল ইসলাম, অ্যাডভোকেট বদিউজ্জামান তফাদার বদিউল, ইঞ্জিনিয়ার কাজী রফিকুল ইসলাম, শিক্ষাবিদ ড. মাহবুব হোসেন, অধ্যাপক মাশফিকা আশরাফ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক রুহুল আমিন মজুমদার, সুপ্রিম মকোর্টের আইনজীবী অধ্যাপক এম এ মজিদ, অ্যাডভোকেট জানে আলম, জাগো বাঙালির চেয়ারম্যান ডা. শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব হামদে রাব্বি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সামাদ পিন্টু, বৃহত্তর মিরপুর মুক্তিযোদ্ধা ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এম.এন ইসলাম তপন চৌধুরী, এস.এম হলের সাবেক ভিপি জিন্নুর আহমেদ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইফতেখার বাবু, ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জি.এস শাহীনুল আলম, প্রকৌশলী মুশফিকুর রহমান, প্রকৌশলী নুরুল আমিন, প্রকৌশলী আশরাফুল হাকিম, ডা. জাহাঙ্গীর আলম, ডা. আব্দুল হাই, ডা. খোরশেদ আলম, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. রবিউল ইসলাম, নোয়াখালী জেলার সাবেক ছাত্রনেতা আবুল হোসেন বুলু, কলামিস্ট আবু সালেহ সেকান্দার, সাংবাদিক কামরুজ্জামান কাজল, সাংবাদিক মিজান মাহমুদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস আবদুর রাজ্জাক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন, শেখ আখতারুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা খ.ম আমির আলী, বীরমুক্তিযোদ্ধা মারফত আলী দেওয়ান প্রমুখ।
সৌজন্যেঃ মানবকণ্ঠ