ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে, শনিবার (২২ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।