ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপমের করোনা পজিটিভ হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) টেস্ট করাতে দিলে তার রেজাল্ট পজিটিভ আসে।
এদিকে গত রোববার (৯ জানুয়ারি) তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘শুক্রবার (১৪ জানুয়ারি) ছেলেকে নিয়ে মেয়রের লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য তিনি করোনা টেস্ট করান। কিন্তু আজ তার পজিটিভ রেজাল্ট আসে। তার হালকা কাশি রয়েছে।’