বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন চব্বিশের অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তার সামনে এই অঙ্গীকার করেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— চব্বিশের অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমান-এর বোন (জুলাই ঘোষনাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্ত’র বাবা মো. জাকির হোসেন এবং আন্দোলন চলাকালে আহত মো. ফারহান জামিল।