নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ফোম তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার (১২ জানুয়ারি) সকালে ওই কারখানায় আগুন লাগে।
নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল ১০টা ২৪ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর আসে আমাদের কাছে। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করাছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’