তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মোকাবিলা করবে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম দুই খেলায় হেরে যাওয়ায় এটি মূলত লাল-সবুজদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ।

শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

সন্ধ‍্যা ৬টায় শুরু হবে এই ম‍্যাচ। হারের বৃত্তে বন্দি ফিল সিমন্সের দল শেষ ম্যাচের আগে অনুশীলন না করে হোটেলে বিশ্রামে কাটিয়েছে। ঘুরে দাঁড়ানোর স্পৃহা যেমন মাঠে দেখা যায় না, ঠিক তেমনি ম্যাচের আগে অনুশীলনেও দেখা মেলেনি ফিরে আসার তাগিদ। অথচ সিরিজ জয় নিশ্চিত করার পরও ক্যারিবিয়ারা ঠিক-ই করছে ট্রেনিং।

অপরদিকে, ঐচ্ছিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন উইন্ডিজ ক্রিকেটাররা। জয় দিয়ে নিজেদের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার বদলা নিতে চায় ড্যারেন স্যামির দল।