জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি ফের বাবা হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) নিউইয়র্ক সময় সকাল সাড়ে সাতটায় তাঁর স্ত্রী কামরুন নেসা মা হয়েছেন। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

নিজের ফেসবুকে আরফিন রুমি লেখেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে।

কামরুন নেসার সঙ্গে আরফিন রুমি গাঁটছড়া বাধেন ২০১২ সালে। এটি গায়কের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৮ সালে ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যাকে বিয়ে করেন তিনি। সে ঘরেও রয়েছে রুমির এক পুত্রসন্তান।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেছিলেন রুমি। এ নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাকে। তার বিরুদ্ধে মামলা ঠুকেছিলেন প্রথম স্ত্রী। হাতে হাতকড়াও উঠেছিল গায়কের।