দুই ছেলেসহ করোনা পজেটিভ হয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে মুঠোফোনে এই রিপোর্ট পেয়েছেন তিনি। তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, আজ বুধবার ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীর সঙ্গে অনুষ্ঠিতব্য দ্বি-পাক্ষিক বৈঠক স্থগিত করা হয়েছে। আইসিটি টাওয়ারে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রায় ১৫দিন ব্যাপী কানাডা ও আমেরিকা সফর শেষে গত সপ্তাহে দেশে ফেরেন তিনি। এরপর স্বাভাবিকভাবে কাজকর্ম করছিলেন। তবে সতর্কতার অনুযায়ী, পরীক্ষা আরটিপিসিআর পরীক্ষা করালে করোনা পজেটিভ আসে। তিনি ছাড়াও তার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জন করোনা আক্রান্ত হয়েছেন।
তবে সঙ্গে থাকা স্ত্রী আরিফা জেসমিন কণিকা এবং ছোট ছেলে সুস্থ আছেন। প্রত্যেকেই বেশ ভালো আছেন।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিবারের প্রত্যেক সদস্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিরাপদ দূরত্ব বজায় রাখছেন।