গাজীপুরে হিন্দু যুবক কর্তৃক মাদরাছাত্রী ধর্ষণ সংক্রান্তে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছে বাংলাদেশ পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দেওয়া পোস্টে প্রকৃত তথ্য তুলি ধরে পুলিশ জানায়, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমিনুল ইসলামের ১৩ বছর বয়সী মেয়ের সাথে উক্ত এলাকার জয় কুমার দাসের প্রেমের সম্পর্ক ছিল। 

মেয়েটি ইতোপূর্বে দুইবার জয় কুমার দাসের সাথে পালিয়ে যায় এবং পরবর্তীতে স্বেচ্ছায় ফিরে আসে। গত ২০ আগস্ট মেয়েটি পুনরায় ওই যুবকের সাথে পালিয়ে যায় এবং দুইদিন পর বাসায় ফিরে আসে।

গত ১৫ অক্টোবর মেয়ের মা শিউলি বেগম তিনজনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি জয় কুমার দাস ও তার অপর সহযোগী লোকনাথ চন্দ্র দাসকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলমান।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত‍্য বয়ানে প্রকাশ করায় বিভ্রান্তি তৈরি হচ্ছে। ঘটনাটিতে কোন সাম্প্রদায়িক সংশ্লেষ নেই বলেও জানায় বাংলাদেশ পুলিশ।