বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পরীক্ষায় ৬২ দশমিক ৬৭ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন।
বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, এবার মোট ১ লাখ ৫ হাজার ৬১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৬৬ হাজার ১৮৫ জন কৃতকার্য হয়েছেন।
এদিকে ফলাফলে ছাত্রীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন। ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ৩০ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ৪১ শতাংশ।
জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যেও ছাত্রীরা সংখ্যায় বেশি। মোট ১ হাজার ৬১০ জন জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২১৩ জন ছাত্রী এবং ৩৯৭ জন ছাত্র।