সরকারের পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মানবতার রাজনীতির দল ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বা বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনা না করে তাঁদের উপর বর্বর ও পৈশাচিক হামলা চালিয়ে বর্তমান ক্ষমতাসীন মহল তাদের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী চরিত্রের নগ্ন প্রদর্শন করেছে।
আল্লামা ইমাম হায়াত বলেন, “কোনো সভ্য সমাজে কিংবা সভ্য রাষ্ট্রে শিক্ষকদের অবমাননা করা হয় না। সীমাহীন দুর্নীতি ও হাজার কোটি টাকার লুটপাটে লিপ্ত সরকার এখন শিক্ষকদের সামান্য রুটি-রুজির দাবিকেও সহ্য করতে পারছে না।”
তিনি আরও বলেন, “এ ধরনের হামলার পরিণতিতে দেশের ভঙ্গুর শিক্ষাব্যবস্থা আরও চরম সংকটে পড়বে।”
বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান হামলার নির্দেশদাতা ও হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।